দ্বাদশ জাতীয় সংসদে নব-নির্বাচিত এমপিদের আজ বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টার সময় সংসদ ভবনের নিচতলার শপথকক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
গত মঙ্গলবার (৯ জানুয়ারি) নির্বাচিতদের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে সংসদ সদস্যদের শপথ পড়াতে হয়।
সে অনুযায়ী আজ সকালে নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
এমপিদের শপথের আগে প্রথম দফায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শপথ গ্রহণ করবেন। এরপর তিনি নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন।
অনলাইন ডেস্ক




























































































































































































































































































































.png)







