Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ঢাকায় পৌঁছেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় পৌঁছেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ৭ এপ্রিল, ২০২৪ ১১:১৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 16 বার

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা দুদিনের সফরে আজ রোববার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

আজ বিকেল ৩টার সময় তার সঙ্গে বাণিজ্য প্রতিমন্ত্রী বৈঠক করবেন। পরে বিকেল পৌনে ৫টার সময় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

আগামীকাল সোমবার (৮ এপিল) তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

আরও পড়ুন: সোনার দামে রেকর্ড, ভরি এক লাখ ১৫ হাজার ৮২৪ টাকা...

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ২৪ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকায় আসছে। ব্রাজিলের ব্যবসায়ী প্রতিনিধিদল এফবিসিসিআইয়ের সঙ্গে বৈঠক করবে।

ব্রাজিল বাংলাদেশে কম দামে মাংস রফতানির আগ্রহ প্রকাশ করেছে। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সফরে দুদেশের মধ্যে কারিগরি সহযোগিতার বিষয়ে একটি চুক্তি ও ক্রীড়া খাতে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।

অনলাইন ডেস্ক