রাজধানীতে চলাচল করা গণপরিবহনে সপ্তাহের সাতদিনই `হাফ পাস' সুবিধা পাবেন শিক্ষার্থীরা। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাসে ছাত্রদের হাফ ভাড়া সপ্তাহে পাঁচ দিনের স্থলে সাতদিন মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে। এ সুবিধা ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ কার্যকর থাকবে।
এর আগে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অডিটোরিয়ামে পরিবহন মালিক ও শ্রমিকদের এক সচেতনতামূলক সেমিনারে ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, ঢাকা মহানগর এলাকায় ইউনিফর্ম অথবা ছবিযুক্ত পরিচয়পত্র দেখানো সাপেক্ষে শিক্ষার্থীরা ‘হাফ পাস’ সুবিধা গ্রহণ করতে পারবেন। সাপ্তাহিক ছুটির দিনসহ ৭ দিনই শিক্ষার্থীরা এ হাফ পাস সুবিধা গ্রহণ করতে পারবেন।
অনলাইন ডেস্ক




























































































































































































































































































































.png)







