আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আজ সোমবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে।
এর আগে জাপানের রাষ্ট্রদূতসহ একটি নির্বাচন পর্যবেক্ষক দল সিইসের সঙ্গে দেখা করে এবং সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ধন্যবাদ জানায়।
কাজী হাবিবুল আওয়াল বলেন, রাষ্ট্রদূতরা আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাদের উদ্দেশ্য ছিল আমাদের ধন্যবাদ জ্ঞাপন করা। তারা জানিয়েছে যে একটা পর্যবেক্ষণমূলক রিপোর্ট প্রদান করবে। তারা বেশ কয়েকটি সেন্টারে গিয়েছিলেন এবং সন্তুষ্টি প্রকাশ করেছেন। পোলিং এজেন্টদের প্রফেশনালিজম ও সুশৃঙ্খল ভোটের সুনাম করেছেন।
আরও পড়ুন: আমাকে ব্যারিস্টার ভাই ডাকবেন: সুমন...

সিইসি আরও বলেন, রেজাল্ট আসার পর কে কতটা ভোট পেল সেটার একটা শতকরা বের করা যায়। ২টা বাজে যখন ঘোষণা দেওয়া হয়, সেটা পুরোপুরি নয়। ফাইনাল রেজাল্ট আসার পর দেখা গেল যে, সেটা ৪১ দশমিক ৮ শতাংশ। এতে যদি কারোর আপত্তি থাকে তাহলে চ্যালেঞ্জ করতে পারেন।
এর আগে রোববার সন্ধ্যায় ইসি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সিইসি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে।
অনলাইন ডেস্ক




























































































































































































































































































































.png)







