Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 দেশে ফিরেছেন ১৯ হাজার ৪৩৯ হাজি, মৃত্যু ৫০

দেশে ফিরেছেন ১৯ হাজার ৪৩৯ হাজি, মৃত্যু ৫০

 অনলাইন ডেস্ক    ২৬ জুন, ২০২৪ ১০:০৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 18 বার

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ১৯ হাজার ৪৩৯ হাজি। হজে গিয়ে ৫০ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাতে হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

৫১টি ফ্লাইটে সৌদি থেকে এসব হাজি বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৩টি, সৌদি এয়ারলাইনসের ২০টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৮টি ফ্লাইট পরিচালনা করে।

হজ শেষে গত ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। ওইদিন বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৭ হাজি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে।

আরও পড়ুন: সারা দেশে বৃষ্টির আভাস...

এবার বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরবে গেছেন। হজে গিয়ে এখন পর্যন্ত ৫০ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদিকে, আগামী বছর (২০২৫) বাংলাদেশের জন্য ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা দিয়েছে সৌদি আরব।

অনলাইন ডেস্ক