বাংলাদেশের বাজারে চিনি ও সয়াবিন তেলের দাম কমানোর কার্যকর চালু হচ্ছে আজ সোমবার (১৪ আগস্ট) থেকে এবং পণ্য দুটির দাম কেজি প্রতি পাঁচ টাকা করে কমে পাওয়া যাবে।
রোববার সন্ধ্যায় সয়াবিন তেলের দাম কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এরপর সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনও চিনির দাম কমানোর ঘোষণা দেয়।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে নতুন দর অনুযায়ী, প্রতি লিটার সয়াবিনের দাম পড়বে ১৭৪ টাকা। বর্তমান বাজারে তুলনায় পাঁচ টাকা কম। আর খোলা সয়াবিনের নতুন দর হবে ১৫৪ টাকা লিটার।
আরও পড়ুন: মঙ্গলবার টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী...
এদিকে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের বলেন, অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজার দর ও স্থানীয় পরিশোধনকারী মিলগুলোর উৎপাদন ব্যয় বিবেচনায় চিনির দাম কমিয়েছেন।
নতুন দাম অনুযায়ী প্রতি কেজি চিনি বিক্রি করা হবে ১৩০ টাকায়, যার আগের দর ছিল ১৩৫ টাকা। এ ছাড়া প্যাকেট চিনি ১৪০ টাকা থেকে কমে ১৩৫ টাকা করা হয়েছে।
অনলাইন ডেস্ক




























































































































































































































































































































.png)







