আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন ভোটার, প্রিজাইডিং অফিসার ও রিটার্নিং অফিসারসহ প্রত্যেককে নিরাপত্তা দিতে মাঠে থাকবে এক লাখ ৭৫ হাজার পুলিশ সদস্যরা। এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ছক তৈরি করেছে পুলিশ।
পুলিশ সদরদপ্তর সূত্রে জানা যায়, নির্বাচনে সেনাবাহিনী, বিজিবি, আনসার, র্যাব সদস্যরা মাঠে থাকলেও নিরাপত্তার মূল দায়িত্ব থাকবে পুলিশ। নির্বাচনে ৮০ শতাংশ পুলিশ মাঠে মোতায়েন থাকবে। নির্বাচনী দায়িত্ব পালনের জন্য অধিকাংশ জায়গায় বিরতিহীনভাবে ডিউটি থাকবে পুলিশ সদস্যদের।
আরও পড়ুন: নির্বাচনী প্রচারে আজ রংপুরে প্রধানমন্ত্রী...
আবার কিছু জায়গায় থাকবে শিফটিং ও মোবাইল পেট্রোলিং। নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে পুলিশ সদস্যরা নিজেদের ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।
পুলিশ জানায়, এই নির্বাচনের ২-১ দিন আগে থেকে নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করবেন পুলিশ সদস্যরা। নির্বাচন শেষ হওয়ার পরেও ৩ দিন পর্যন্ত মাঠে থাকবে এক লাখ ৭৫ হাজার পুলিশ সদস্যরা।
অনলাইন ডেস্ক




























































































































































































































































































































.png)







