Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 কাতার সফর শেষে আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

কাতার সফর শেষে আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ২৫ মে, ২০২৩ ১২:০০:০০নিউজটি দেখা হয়েছে মোট 9 বার

কাতারে তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে আজ সকাল ৬ টায় ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস-সচিব হাসান জাহিদ তুষার। এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে কাতারের স্থানীয় সময় রাত ১০টা ২৫ মিনিটে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির আমন্ত্রণে গত ২২ মে দোহায় পৌঁছান।কাতারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরামে (কিউইএফ) যোগ দেন।

শেখ হাসিনা কাতার ইকোনমিক ফোরামে যোগদান ছাড়াও সফরকালে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল সানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামের সঙ্গে বৈঠক করেন।

সফরে একইসাথে প্রধানমন্ত্রী কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি এবং সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ এ আল-ফালিহ ও সৌদি অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রী ফয়সাল সাথে সাক্ষাৎ করেন।

এসময়ে প্রধানমন্ত্রী কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেন এবং দোহায় কাতার ফাউন্ডেশনের অধীনে পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত স্কুল আওসাজ একাডেমি পরিদর্শন করেন।

অনলাইন ডেস্ক