বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ওপর দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। সোমবার (২০ মে) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে এ বিষয়ক বিবৃতি প্রকাশিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। উল্লেখযোগ্য দুর্নীতিতে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে।
আরও পড়ুন: দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোট গ্রহণ চলছে...
তার কার্যকলাপ, বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার ওপর জনসাধারণের আস্থার অভাবের কারণ হয়ে দাঁড়িয়েছে। সে কারণেই তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
দেশটির ফরেইন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের ৭০৩১ (সি) ধারা অনুযায়ী আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলেও জানায় মার্কিন পররাষ্ট্র দফতর।
অনলাইন ডেস্ক




























































































































































































































































































































.png)







