চিত্রনায়ক, সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ওরফে ফারুকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বরেণ্য এ শিল্পী ও রাজনীতিবিদের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো। এ সময় প্রধানমন্ত্রী ফারুকের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্থানীয় সময় সোমবার সকাল ৮টা ৩০ মিনিটে মারা যান নায়ক ফারুক। তাঁর মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ছেলে রওশন হোসেন পাঠান। তিনি জানান, অভিনেতা ফারুকের মরদেহ মঙ্গলবার ভোরের ফ্লাইটে ঢাকায় আনা হবে।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দীর্ঘদিন তিনি চিকিৎসাধীন ছিলেন।
২০২১ সালে মার্চ মাসের পর থেকে নায়ক ফারুক নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান। পরীক্ষায় তাঁর রক্তে সংক্রমণ ধরা পড়েছিলো। এরপর থেকেই শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছিলেন তিনি। সিঙ্গাপুরে নিজের পরিচিত চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালে ভর্তির কয়েক দিন পর তাঁর মস্তিষ্কেও সংক্রমণ ধরা পড়ে।
কিন্তু চিকিৎসার পরও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। সোমবার সিঙ্গাপুর স্থানীয় সময় সকাল ১০টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১৯৪৮ সালের ১৮ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।
অভিনয় থেকে অবসর নেওয়ার পর বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আকবর হোসেন পাঠান ওরফে ফারুক।
অনলাইন ডেস্ক




























































































































































































































































































































.png)







