দ্বাদশ সংসদ নির্বাচনের আগেই জাতীয় সংসদের শেষ অধিবেশন বসতে যাচ্ছে আগামীকাল রবিবার (২২ অক্টোবর) বিকেল ৪টার সময়। এটি বর্তমান সংসদের শেষ অধিবেশন হতে পারে বলে জানা গেছে।
এর আগে, গত ৫ অক্টোবর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) ধারা অনুযায়ী প্রদত্ত ক্ষমতা অনুসারে একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন আহ্বান করেন। বর্তমান সংসদের ২৪তম অধিবেশন নয়টি বৈঠকের পর গত ১৪ সেপ্টেম্বর শেষ করা হয়।
সংবিধানে বলা আছে, একটি অধিবেশন শেষ হওয়ার দিন ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি দেওয়া যাবে না। তাই সাধারণত দুই মাসের মধ্যে একবার অধিবেশন ডাকা হয়।
আরও পড়ুন: যোগাযোগ ব্যবস্থায় আরও ১৫০ সেতু যুক্ত হচ্ছে আজ...
তবে এই বিধান সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের (পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের সময়) ক্ষেত্রে প্রযোজ্য নয়।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের শেষে কিংবা আগমী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সে অনুযায়ী নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রস্তুতিও চলছে।
একাদশ জাতীয় সংসদের পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হতে যাচ্ছে ২০২৪ সালের ১৯ জানুয়ারি। ২০১৯ সালের ৩০ জানুয়ারি প্রথম অধিবেশন বসেছিল।
অনলাইন ডেস্ক




























































































































































































































































































































.png)







