আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার ফরিদপুরে যাচ্ছেন। বিকেল ৩টার সময় তিনি নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। তার আগমনে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে প্রস্তুত করা হয়েছে দৃষ্টিনন্দন মঞ্চ।
ফরিদপুরে প্রধানমন্ত্রী আগমনে নতুন সাজে সেজেছে পুরো শহর। বিভিন্ন স্থাপনা, সড়ক, রাস্তার পাশের দেয়াল রং করা হয়েছে। জোরেশোরে চলছে আরও সৌন্দর্যবর্ধনের কাজ। শহরের রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে।
একদিকে অবস্থিত স্থায়ী মঞ্চ ঘিরে বাঁশ দিয়ে নিরাপত্তাবেষ্টনী নির্মাণ করা হয়েছে। মাঠে নারী ও পুরুষদের জন্য আলাদা বসার জায়গা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: স্ট্রাইকিং ফোর্স হিসেবে সাড়ে ৮ হাজার আনসার মোতায়েন...
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক হোসেন বলেন, দলীয় প্রধানকে ফরিদপুরের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাই। আগামী ৭ জানুয়ারি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিকনির্দেশনামূলক বক্তব্য দিবেন।
জনসভায় ফরিদপুরের অপর তিন সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থিরও উপস্থিত থাকার কথা রয়েছে।
জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার প্রধানমন্ত্রীর সফরের সার্বিক প্রস্তুতি বিষয়ে বলেন, এরই মধ্যে সভামঞ্চ, জনসভার মাঠে গমনের সব পথে কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
অনলাইন ডেস্ক




























































































































































































































































































































.png)







