Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 ঢাকায় এসে পৌছিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট

ঢাকায় এসে পৌছিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট

 অনলাইন ডেস্ক    ১১ সেপ্টেম্বার, ২০২৩ ১২:৩৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 36 বার

দুই দিনের সফরে রবিবার সন্ধ্যায় নয়া দিল্লি থেকে ঢাকায় এসে পৌছিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে।

বৈশ্বিক প্রেক্ষাপট ও অভ্যন্তরীণ পরিস্থিতি বিবেচনায় নিলে ফ্রান্সের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

জাতিসংঘে ভেটো ক্ষমতার অধিকারী ফ্রান্স ও একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে শক্তিশালী দুটি রাষ্ট্রের একটি হচ্ছে ফ্রান্স।

৩৩ বছর পরে ফ্রান্সের কোনও প্রেসিডেন্টের এটি প্রথম সফর বাংলাদেশে। তবে ১৯৯০ সালে ফ্রাঁসোয়া মিতেরার সফরের সঙ্গে এই সফরের গুণগত অনেক পার্থক্য রয়েছে। গত ৩০ বছরে অনেক পথ পাড়ি দিয়েছে বাংলাদেশ। এখন দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এই দেশ।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী শুক্রবার ৩ দিনের সফরে দিল্লি যাচ্ছেন...

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে আজ সকালে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠক করে তিনি।

আজ দুপুরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঢাকা ত্যাগ করবেন। আশা করা হচ্ছে, ফ্রান্সের প্রেসিডেন্টকে বিদায় জানাবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

অনলাইন ডেস্ক