Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 আজ বসছে ২৩তম সংসদ অধিবেশন, কাল বাজেট পেশ

আজ বসছে ২৩তম সংসদ অধিবেশন, কাল বাজেট পেশ

 অনলাইন ডেস্ক     ৩১ মে, ২০২৩ ১৬:২৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 43 বার

একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আজ বুধবার (৩১ মে) শুরু হচ্ছে। এটি হবে ২৩তম একাদশ সংসদের অধিবেশন। আগামীকাল বৃহস্পতিবার (১ জুন) উপস্থাপন করা হবে বাজেট।

পুরো জুন মাস ধরে চলতে পারে এই অধিবেশন। মঙ্গলবার (৩০ মে) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের ২৩তম অধিবেশন আহ্বান করেন তার নিজে ক্ষমতাবলে সংবিধানের ৭২ অনুচ্ছেদের ধারা (১) অনুযায়ী। আগামী ১ জুন এ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

অন্যবার মাসের একবারে শেষ দিকে বাজেট পাস হলেও কোরবানির ঈদের কারণে এবার আগামী ২৫ জুন বাজেট পাস হতে পারে বলে সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দরা জানিয়েছেন।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং উচ্চ জিডিপি প্রবৃদ্ধির গতি বজায় রাখার লক্ষ্যে সম্ভাব্য বাজেটের আকার হবে ৭৬ লাখ ১ হাজার ৭৮৫ কোটি টাকা। সরকারের এই সময় আগামী অর্থবছরে ৭.৫ শতাংশ প্রবৃদ্ধির হার অর্জনের লক্ষ্যে রয়েছে, যেখানে প্রায় ৬.৫ শতাংশ মূল্যস্ফীতি।

আগামী বছরে মোট বিনিয়োগের লক্ষ্যমাত্রা হবে জিডিপি’র ৩৩.৮ শতাংশ। গত বছরের ৯ জুন ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট সংসদে উপস্থাপন করা হয়েছিল।

অর্থনীতির নানামুখী চ্যালেঞ্জের সঙ্গে জাতীয় নির্বাচনের মাস ছয়েক আগে বর্তমান এই সরকারের শেষ বাজেটও হতে যাচ্ছে ।

এবারের অধিবেশনটি নিয়ে মুস্তফা কামাল সংসদে পঞ্চম বারের মত বাজেট উপস্থাপন করবেন। বৃহস্পতিবার বিকাল ৩টায় সময় অধিবেশন শুরু হবে।

অনলাইন ডেস্ক