প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে বৃহস্পতিবার (৩০ মে) পটুয়াখালী যাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ মঙ্গলবার (২৮ মে) রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে এ তথ্য জানান তিনি।
কাদের বলেন, ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বৃহস্পতিবার প্রথম দিন পটুয়াখালী যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: কোটি টাকার নতুন গাড়ি পাচ্ছেন ডিসি-ইউএনওরা...
বাঁধ নির্মাণে অভিযোগ প্রসঙ্গে তিনি আরও বলেন, আমি বিতর্কে জড়াতে চাই না। এটা শুধু আমাদের সরকার নয়। আমাদের আগেও অনেক সরকার ছিল।
তবে এমন জলোচ্ছ্বাসে সব বাঁধ টিকে থাকবে, এমন নিশ্চয়তা দিতে পারবেন না কেউ। ক্লাইমেট চেঞ্জের কারণে ঝড়ের মাত্রাও বাড়ছে।
অনলাইন ডেস্ক




























































































































































































































































































































.png)







