Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 জনগণকে ডালভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি: প্রধানমন্ত্রী

জনগণকে ডালভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি: প্রধানমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ১৮ এপ্রিল, ২০২৪ ১৪:৪৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 25 বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের মানুষকে ডালভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি। আওয়ামী লীগ মানুষের মাছ-ভাত খাবার নিশ্চিত করেছে।

আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) আগারগাঁও শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্যমেলার মাঠে আয়োজিত প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে আমি যখন সরকার গঠন করলাম, তখন রিজার্ভ মানিও তেমন ছিল না। এশিয়াতে তখন খাদ্যমন্দা।

আমাদের লক্ষ্য ছিল, আমরা কারও কাছে হাত পেতে চলব না। নিজের ফসল নিজে উৎপাদন করব।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সবসময় বলতেন, আমরা কারও কাছে ভিক্ষা চাইব না। কারণ, ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। আমরা মানসম্মান নিয়েই বিশ্বদরবারে মাথা উঁচু করে চলতে চাই।

আরও পড়ুন: গাংনীতে এককালিন সরকারি অনুদানের চেক বিতরণ...

সরকারপ্রধান আরও বলেন, গণমানুষের খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি পুষ্টির নিরাপত্তাও নিশ্চিত করবে সরকার।

কোরবানির ঈদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, রাস্তাঘাটে কোরবানি বন্ধ করতে হবে। নির্দিষ্ট স্থানে পশু কোরবানির ব্যবস্থা করতে হবে।

অনলাইন ডেস্ক