মেহেপুরের গাংনীতে সমাজসেবা অধিদফতর এর সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের মাঝে এককালিন সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার দুপুর ১টার সময় উপজেলা পরিষদ সভা কক্ষে ৩২ জনের মাঝে ৫০ হাজার টাকা করে ১৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে গাংনী নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশাদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ডা. এ এস এম নাজমুল হক সাগর।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় মারা গেলেন সুনামগঞ্জের জনপ্রিয় শিল্পী পাগল হাসান...
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, গাংনী পৌর মেয়র আহাম্মেদ আলীসহ উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যান।
এছাড়া সরকারী বিভন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































