Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 রায় ঘোষণার ৫ মিনিটেই ড. ইউনূসের জামিন

রায় ঘোষণার ৫ মিনিটেই ড. ইউনূসের জামিন

 অনলাইন ডেস্ক    ১ জানুয়ারী, ২০২৪ ১৮:৩২:০০নিউজটি দেখা হয়েছে মোট 50 বার

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের হওয়া মামলায় ছয় মাসের দণ্ডিত পাওয়ার ৫ মিনিটের মধ্যেই নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে আপিলের শর্তে জামিন দিয়েছেন শ্রম আদালত। আজ সোমবার দুপুর ২টা ১৫ মিনিটে জামিন দিয়েছেন শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা।

দণ্ডপ্রাপ্তরা হলেন, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস, গ্রামীণ টেলিকমের এমডি মোঃ আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মোঃ শাহজাহান। রায় শোনার জন্য ১টা ৪০ মিনিটে আদালতে উপস্থিত হন ড. মুহাম্মদ ইউনূস।

ড. ইউনূসসহ একই মামলায় দণ্ডিত চারজনকে সাজার রায় ঘোষণার পর তাদের জামিনের আবেদন মঞ্জুর করেন শ্রম আদালত। তার পাশাপাশি সবাইকে ৩০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেয়া হয়।

আরও পড়ুন: মেহেরপুরে ভোট প্রদানে নিরুৎসাহিত করার অভিযোগের সংবাদ সম্মেলন...

রায়ে ৩০ দিনের মধ্যে শ্রমিকদের চাকরিস্থায়ী করা, কল্যাণ তহবিলের গঠন ও শ্রমিকদের ৫ শতাংশ লভ্যাংশ দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আপিলের শর্তে ৫ হাজার টাকা বন্ডে চারজনকেই এক মাসের জামিন দিয়েছেন আদালত।

এর আগে, গত ২৪ ডিসেম্বর ঢাকার শ্রম আদালতের বিচারক রায়ের জন্য ১ জানুয়ারি দিন ধার্য করেন।

গ্রামীণ টেলিকমের ১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করা, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেয়ার অভিযোগে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।

অনলাইন ডেস্ক