Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপের ভোটগ্রহণ শুরু

উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপের ভোটগ্রহণ শুরু

 অনলাইন ডেস্ক    ২৯ মে, ২০২৪ ১০:২০:০০নিউজটি দেখা হয়েছে মোট 30 বার

তৃতীয় ধাপে দেশের ৮৭টি উপজেলায় ভোটগ্রহন আজ বুধবার সকাল আটটার সময় শুরু হয়েছে। যা চলবে বিকেলে চারটা পর্যন্ত। কেন্দ্রে কেন্দ্রে জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা।

এর আগে, গতকাল কড়া নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হয় নির্বাচনী সরঞ্জাম। ১১২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবসহ নানা জটিলতায় কিছু উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন: নিয়োগ দিচ্ছে এসএমসি, আবেদন শেষ ১১ জুন...

উপজেলা পরিষদ নির্বাচনে এই ধাপে ১ হাজার ১৫২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এরমধ্যে চেয়ারম্যান পদে ৩৯৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪৫৬ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ২৯৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অনলাইন ডেস্ক