মেহেরপুর ও গাংনী উপজেলায় সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের ডাক দিয়েছে জেলার ছাত্রদলের নেতাকর্মীরা। বিশেষ করে সুদখোর ও জুয়ারিদের বিরুদ্ধে প্রকাশ করেছেন ব্যাপক ক্ষোভ।
সুদ, জুয়াসহ জেলায় সকল ধরণের অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মেহেরপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি রেজওয়ানুল হক ইমন বলেন, এ ধরনের কর্মকান্ডে যারা জড়িত তাদের এলাকায় কোনো স্থান নেই।
তিনি আরো বলেন,সুদ ব্যবসায় জড়িত একটি চক্র দীর্ঘদিন ধরে হাজার হাজার গরিব ও অসহায় মানুষের রক্ত চুষে খাচ্ছে। সুদের ফাঁদে পড়ে অনেক পরিবার নিঃস্ব হয়েছে, এমনকি বহু মানুষ ঘরবাড়ি বিক্রি করেও দেনা শোধ করতে না পেরে সর্বস্বান্ত হয়েছে।
আরো পড়ুন:গাংনীতে ছাত্রদলের হাসপাতাল পরিদর্শন
ইমন বলেন, গাংনী ও আশেপাশের এলাকায় জুয়ার নামে সংঘবদ্ধ অপরাধ চক্র কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এই টাকার একটি বড় অংশ বিদেশে, বিশেষ করে রাশিয়ায় পাচার করা হচ্ছে। এতে কেবল সমাজ নয়, দেশের অর্থনীতি ক্ষতির মুখে পড়ছে।
ছাত্রদল নেতা বলেন, তারা এখন থেকে সক্রিয়ভাবে এসব অপরাধীদের চিহ্নিত করে প্রশাসনের হাতে তুলে দেবে। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি জানান, সুদ ও জুয়ার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার ।
আরো পড়ুন:মেহেরপুরের গাংনীতে উপজেলা নির্বাহী অফিসারের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী বলেন, “আমরা গরিব মানুষ, সামান্য কিছু টাকা ধার নিয়েছিলাম। এখন সেটার জন্য প্রতিদিন সুদের বোঝা বেড়েই চলছে। পরিবার নিয়ে না খেয়ে মরার উপক্রম।”
সর্বশেষ মেহেরপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি রেজওয়ানুল হক ইমন বলেন, সমাজকে বাঁচাতে হলে এই অপকর্ম বন্ধ করতে হবে।
নিজস্ব প্রতিবেদক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































