Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড় কাটার দায়ে দেড় লাখ টাকা জরিমানা গুণলেন পাহাড় খেকো জাফর

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড় কাটার দায়ে দেড় লাখ টাকা জরিমানা গুণলেন পাহাড় খেকো জাফর

 মোঃ আনোয়ার হোসেন জীবন, খাগড়াছড়ি    ৩০ জানুয়ারী, ২০২৪ ১৯:২৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 28 বার

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার শিকার ব্যক্তির নাম জাফর মিয়া।

গত সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই জরিমানা করেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন।

অভিযান পরিচালনাকালে মাটিরাঙ্গা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: গাংনীতে খুদে বিজ্ঞানীদের মিলনমেলা...

এ সময় অভিযুক্ত ব্যক্তি পরিবেশ আইন লঙ্ঘন করে পাহাড় কেটে তার অপরাধ স্বীকার করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধন ২০১০) অনুসারে ১লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সাথে ভবিষ্যতে এমন অপরাধ না করার বিষয়ে সতর্ক করে দেয়া হয়।

মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন বলেন, পাহাড় কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

মোঃ আনোয়ার হোসেন জীবন, খাগড়াছড়ি