Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 সাবেক আইজিপি নূর মোহাম্মদ ও তার স্ত্রী'র দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক আইজিপি নূর মোহাম্মদ ও তার স্ত্রী'র দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

 কিশোরগঞ্জ প্রতিনিধি:     ২৭ ফেব্রুয়ারী, ২০২৫ ১৯:১৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 48 বার

বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি ও কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ ও তার স্ত্রী ইসমত আরা বেগমের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পর সম্প্রতি ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিচারক জাকির হোসেন এই আদেশ দেন।

নূর মোহাম্মদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৫৪২ কোটি টাকা উপার্জন এবং বিদেশে অর্থ পাচারের মাধ্যমে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোেগ রয়েছে। বিষয়টির সত্যতা খতিয়ে দেখছে দুদক।

অনুসন্ধান চলাকালে নূর মোহাম্মদ যেন অন্য দেশে চলে যেতে না পারেন, সেজন্যই দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছেG

কিশোরগঞ্জ প্রতিনিধি: