নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেনকে রবিবার (১০ ডিসেম্বর) কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন গঠিত তদন্ত কমিটি।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটি প্রধান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এইচ এম কবির হোসেন এই নোটিশ দেন।
চিঠিতে বলা হয়, জনপ্রশাসন প্রতিমন্ত্রী শনিবার ৯ ডিসেম্বর বিকেল ৫টার সময় মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজার বাসভবনের সামনে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি সরকারি গাড়ি ও পুলিশ প্রটোকল নিয়ে উপস্থিত হন, যা জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধিমালা ২০০৮–এর বিধি ১২ ও ১৪(২)–এর লঙ্ঘন।
আরও পড়ুন: মেহেরপুরে র্যাবের অভিযানে ১৬৭৬ পিস ইয়াবাসহ আটক-২...
ফরহাদ হোসেন মেহেরপুর-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। ২০১৪ ও ২০১৮ সালে তিনি নৌকা প্রতীক নিয়ে এ আসনটিতে জয়লাভ করেছিলেন। ২০১৮ সালের নির্বাচেন জয়লাভ করে আওয়ামী লীগ সরকার গঠনের পর তিনি জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ফরহাদ হোসেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি।
আগামী মঙ্গলবার ১২ ডিসেম্বর দুপুর ১২ টার সময় জেলা নির্বাচন অনুসন্ধান কমিটির কার্যালয়ে প্রার্থীকে স্বশরীরে অথবা তার মনোনিত প্রতিনিধিকে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































