Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে পুনাকের উদ্যোগে কিশোরদের কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরে পুনাকের উদ্যোগে কিশোরদের কর্মশালা অনুষ্ঠিত

 তরিকুল ইসলাম    ৩০ জুলাই, ২০২৪ ১৮:৫১:০০নিউজটি দেখা হয়েছে মোট 50 বার

মেহেরপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কিশোরদের করনীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২ টার সময় পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মশালায় সভাপতিত্ব করেনে মেহেরপুর পুলিশ নারী কল্যান সমিতির সাধারণ সম্পাদক শেখ তৌফিকা রহমান তিশা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পুলিশ নারী কল্যান সমিতির খুলনা রেঞ্জের উপদেষ্টা রওশন জাহান নুপুর।

সাহিত্যিক শ্বাশ্বত নিপ্পনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, জাস্টিস ফর চিলড্রেন বাংলাদেশ এর ন্যাশনাল এক্সপার্ট দেলোয়ার হোসেন, মেহেরপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন আক্তার ও মেহেরপুর মহিলা বিষয়ক কর্মকর্তা নিলা হাফিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি রওশন জাহান নুপুর কিশোরদের উদ্দ্যেশ্যে বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সব থেকে বড় ভূমিকা আজকের কিশোরদের। তারা আগামী দিনের বাংলাদেশের কর্ণধার। মাদক, জঙ্গিবাদ ও অসৎ সঙ্গে কিছু কিশোর-কিশোরী বিপদগামী হচ্ছে। সেখান থেকে বিপদগামীদের ফিরিয়ে আনতে হবে। বেশি বেশি বই পড়তে হবে।

উক্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান (প্রসাশন), অতিরিক্ত পুলিশ সুপার ওয়ালিদ রহমান, জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল আলম।

তরিকুল ইসলাম