Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 বাঁশের ফুল থেকে চাল!

বাঁশের ফুল থেকে চাল!

 অনলাইন ডেস্ক    ২৩ এপ্রিল, ২০২৪ ১২:৪২:০০নিউজটি দেখা হয়েছে মোট 27 বার

বাঁশের ফুল থেকে চাল উৎপাদন করে তাক লাগিয়ে দিয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের পাকাপান গ্রামের যুবক সাঞ্জু রায়। এ চাল খাওয়ার পাশাপাশি বিক্রিও করছেন তিনি।

এলাকাবাসী জানান, বাঁশের বীজ থেকে চাল উৎপাদন হয় এই প্রথম জানলাম। এটা একটি বিরল ঘটনা। দেশের কোথাও এমন ঘটনা শোনা যায়নি।

ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের পাকাপান গ্রাম। দেখা গেলো সাঞ্জু রায় বাড়ির পাশের ঝাড় থেকে বাঁশের বীজ সংগ্রহ করছেন। সেই বীজ পানিতে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাচ্ছেন।

এরপর সেগুলো ধানের হাসকিং মিলে ভাঙাবেন। গ্রামের অনেকেই তা কিনে নিয়ে যাচ্ছেন। বাঁশের ফুল থেকে চাল উৎপাদন করার বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। অনেকে বাঁশ ফুলের চালের রুটি ও পায়েশ খেয়েছেন।

প্রতিবেশীরা জানালেন, বাঁশের বীজ থেকে দানা সংগ্রহ করার বিষয়টি তারা প্রথমে ছেলেমানুষি ভেবেছিলেন। পরে এ দানা সংগ্রহ দেখে তাজ্জব বনে যান! বর্তমানে তার এ উৎপাদিত দানা অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন। বেড়িয়া জাতের কাটা বাঁশ থেকে সাঞ্জু রায় ফুলের বীজ সংগ্রহ করে আনে।

আরও পড়ুন: মালয়েশিয়ায় নৌবাহিনীর দুটি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১০...

সেগুলো কুলো দিয়ে ঝেড়ে পরিষ্কার করে পানিতে ধুয়ে রোদে শুকানো হয়। শুকানো বীজ ধান মিল থেকে চাল করে আনা হয়। এ পর্যন্ত ৪০ টাকা কেজি দরে ২ মণ ধান বিক্রি করা হয়েছে।

কৃষি বিভাগের সাবেক কর্মকতা প্রদীপ কুমার গুহ বলেন, বাঁশের বীজ থেকে চাল উৎপাদন হয় এই প্রথম তিনি এটা জেনেছেন। এর আগে দেশের কোথাও এমন ঘটনা শোনা যায়নি। এটি একটি বিরল ঘটনা। বিষয়টি নিয়ে গবেষণা করা দরকার।

অনলাইন ডেস্ক