রাজবাড়ীয়া সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া বারলাহুরিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার আয়োজনে আজ শনিবার (২৭ জানুয়ারি) ওয়াজ মাহফিল হওয়ার কথা ছিল। ওই ওয়াজ মাহফিলে প্রশাসনের অনুমতি না পাওয়ায় বন্ধ ঘোষণা করা হয়।
এ বিষয়টি নিশ্চিত করে জানান মাহফিলের কমিটিরা। সেখানে প্রধান বক্তা ছিলেন মুফতি আমির হামজা।
মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাড. খন্দকার হাবিবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ কাজী কেরামত আলী।
বেথুলিয়া বারলাহুরিয়া সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ খন্দকার আব্দুল মান্নান বলেন, আমির হামজা প্রধান বক্তা হওয়ায় প্রশাসন থেকে অনুমতি পাওয়া যায়নি। তাই স্থগিত করা হয়েছে মাহফিল।
তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারি মাসের ৬ তারিখে নতুন বক্তা এনে মাহফিল করা হবে।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































