গাংনীতে আজ শুক্রবার বিকাল চারটার সময় মেহেরপুর কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলাধীন পশ্চিম মালশাদহ এলাকায় ট্রাকের ধাক্কায় বুলুমন্ডল (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত বুলু মণ্ডল চৌগাছা ডিগ্রী কলেজ পড়ার শহীদ হারেজ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, একটি অটোবাইক যোগে বামুন্দি বাজারে যাওয়ার পথে পেছন থেকে জ্বালানি তেল বহনকারী ট্রাক অটো বাইককে পিছন থেকে ধাক্কা দিলে বুলুমন্ডল মাটিতে পড়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্র নিহত ১...
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে জ্বালানি তেলের ট্রাক ও অটোবাইক জব্দ করা হয়।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































