Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 রাষ্ট্রপতি পদত্যাগের তথ্য ভুয়া: আসিফ নজরুল

রাষ্ট্রপতি পদত্যাগের তথ্য ভুয়া: আসিফ নজরুল

 অনলাইন ডেস্ক    ১৫ আগষ্ট, ২০২৪ ১৬:০৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 31 বার

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে যে তথ্য প্রচারিত হচ্ছে তা ভুয়া বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি দাবি করেন, তাঁর নাম ব্যবহার করে অপপ্রচার হচ্ছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার সম ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে এক পোস্ট দিয়ে এসব কথা বলেন এই উপদেষ্টা।

পোস্টে অধ্যাপক আসিফ নজরুল লেখেন, ‘আমার নাম ব্যবহার করে কিছু অপপ্রচার হচ্ছে। রাস্ট্রপতি resign করেছেন বলে যে খবর আমার ছবি ব্যবহার করে প্রচার হচ্ছে তা ভূয়া।’

এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকটি পেজ থেকে ছড়ানো হয়, বাংলাদেশের রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন।

অনলাইন ডেস্ক