Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে বিএনপি অফিসের সামনে দুটি বোমা সদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার

মেহেরপুরে বিএনপি অফিসের সামনে দুটি বোমা সদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার

  তরিকুল ইসলাম    ২৬ জুন, ২০২৫ ১৯:০২:০০নিউজটি দেখা হয়েছে মোট 36 বার

মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামের স্থানীয় বিএনপি অফিসের সামনে থেকে দুটি বোমা সদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ শে জুন) সকাল ৭ টায় গাংনী থানা পুলিশের একটি টিম বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করে।

স্থানীয় ঔষধ ব্যবসায়ী আবির হোসেন জানান, নওদা বাজারে বিএনপি অফিসের সামনে একটি লাল টেপ ও আরেকটি কালো টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সদৃশ্য বস্তু দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসে এবং সদৃশ্য বস্তু ও একটি চিরকুট উদ্ধার করে।

গাংনী থানা পুলিশের (উপ পরিদর্শক) এসআই আব্দুল করিম বলেন, উদ্ধারকৃত চিরকুটে লেখা রয়েছে "শেখ হাসিনা পালিয়ে গেছে তো কি হয়েছে জায়গার মাল জাইগায় বসে আছি। ভবিষ্যতে ক্ষমতা পেলে ফিলিস্তিনের মত হবে"।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে দুটি বোমা সদৃশ্য বস্তু ও চিরকুট উদ্ধার করে থানায় নিয়েছি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

তরিকুল ইসলাম