মেহেরপুরের গাংনী উপজেলার ঢেপা গ্রামে আজ বুধবার (৩১ জানুয়ারি) সকাল ৮টার সময় জমির কলমি শাকের বীজ মাড়ায় করার শ্রমিক খরচ নিয়ে মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে সংঘর্ষে নারী সহ উভয় পক্ষের ১৩ জন গুরুতর আহত হয়। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মালিক পক্ষের আহতরা হলো, জেলেহার মন্ডলের ছেলে মজিবর (৫০), নুর ইসলামের ছেলে আশাদুল (৪৮), দেলোয়ার মন্ডলের ছেলে জিবার মন্ডল (৫৫), আশাদুলের ছেলে নয়ন (২০), জেলেহার মন্ডলের ছেলে নুর ইসলাম (৬৪), বায়জিদ আলীর ছেলে ফরজ আলী (৩৫) ও মজিবরের ছেলে আলামিন (২৬)।
শ্রমিক পক্ষের আহতরা হলো, মৃত খুকাই শেখের ছেলে রেজাউল (৮৮), রেজাউল হকের স্ত্রী হালিমা খাতুন (৮৪), রেজাউল ইসলামের ছেলে হযরত আলী (৬০), রেজাউলের ছেলে উসমান (৫০), হুমায়ন (৪০) ও উসমানের ছেলে স্বপন (২৩) । তাদের বাড়ি ঢেপা গ্রামের পাঙাসী পাড়ায়।
আরও পড়ুন: মানব মস্তিষ্কে চিপ স্থাপন করলো মাস্কের নিউরালিংক...
আহতদের সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার মজিবরের ১৩ কাঠা জমির কলমি শাকের বীজ মাড়ানোর জন্য চুক্তি নেয় রেজাউল হকরা। শ্রমিকের টাকা পরিশোধ করতে গিয়ে মজিবর অভিযোগ করেন মাড়াই খরচ বেশি নেয়া হচ্ছে। আজ সকালে এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে লাঠিশোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এতে দু’পক্ষের ১৩ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিজস্ব প্রতিবেদক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































