Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে উপজেলা পরিষদ নির্বাচনে ১৬ জনের মনোনয়নপত্র দাখিল

গাংনীতে উপজেলা পরিষদ নির্বাচনে ১৬ জনের মনোনয়নপত্র দাখিল

 তরিকুল ইসলাম    ২২ এপ্রিল, ২০২৪ ১৩:৩৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 50 বার

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত ১৬ প্রার্থীই অনলাইনে নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেছেন।

এদের মধ্যে চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন করে প্রার্থী রয়েছেন।

রবিবার (২১ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অনলাইনে মেহেরপুর সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কার্যালয়ে এ মনোনয়ন দাখিল করেন।

এদের মধ্যে চেয়ারম্যান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো বাদে তিনটি পদের সকল প্রার্থী আওয়ামী লীগের।

চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, সাবেক চেয়ারম্যান অ্যাড. একে এম শফিকুল আলম, বর্তমান চেয়ারম্যান এম এ খালেক, সাবেক ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো ও রাশেদুল ইসলাম জুয়েল, মোখলেছুর রহমান মুকুল, ওয়াসিম সাজ্জাদ লিখন, মোশাররফ হোসেন, মজিরুল ইসলাম, লায়লা আরজুমান বানু ও মুকুল আহম্মেদ।

আরও পড়ুন: বিতর্ক প্রতিযোগিতায় জয়ী জবির বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল...

ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, মেহেরপুর জেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও গাংনী উপজেলা সাবেক সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহব্বায়ক দেলোয়ার হোসেন মিঠু, রেজাউল করিম ও ফারুক হাসান।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, নাছিমা খাতুন ও জাকিয়া আক্তার।

দ্বিতীয় দফায় উপজেলা পরিষদের নির্বাচনের অংশ হিসেবে আগামী ২১ মে গাংনী উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

তরিকুল ইসলাম