Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 কোটা আন্দোলনে নিহতদের স্মরণে জবির ছাত্রী হলে মোমবাতি প্রজ্বলন

কোটা আন্দোলনে নিহতদের স্মরণে জবির ছাত্রী হলে মোমবাতি প্রজ্বলন

 জবি প্রতিনিধি    ১৮ জুলাই, ২০২৪ ০৯:৪৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 55 বার

কোটা সংস্কার আন্দোলনে মঙ্গলবারের হামলায় নিহত ও আহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের শিক্ষার্থীরা। বুধবার (১৭ জুলাই) রাত সাড়ে ১০টার সময় হলের নিচতলায় এই মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়।

এ সময় শিক্ষার্থীরা কোটা আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে কিছু সময় নিরবতা পালন করেন। পরবর্তীতে তারা "আগুনের পরশমণি, ছোঁয়াও প্রাণে...এ জীবন পূর্ণ করো" গানটি একত্রে পরিবেশন করেন।

এ বিষয়ে রোকসানা তৃষ্ণা নামের এক শিক্ষার্থী বলেন, মোমবাতি প্রজ্বলন করেছি আমরা নিহত ও আহতদের উদ্দেশ্যে। যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে রাস্তায়। আমরা চাই না আমাদের কোনো ভাই বোনকে আর হত্যা করা হোক।

আরও পড়ুন: ইবিতে ছাত্রলীগের কার্যালয় ভাংচুর, পুলিশকে দুয়োধ্বনি...

আরেক শিক্ষার্থী মোছাঃ মোকছেদা মিতু বলেন, আমার যে সকল ভাই ও বোন ন্যায্য অধিকার আদায়ের জন্য রাজপথ রঞ্জিত করেছে সকল ভাইদের স্মরণে আমরা আজকে হলে এই কর্মসূচির আয়োজন করেছি। তাদের এই রক্ত বৃথা যাবে না। আমাদের বিজয় একদিন হবেই। ইনশাআল্লাহ।

প্রসঙ্গত, গতকাল কোটা সংস্কার আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয় এবং অনেকেই আহত হয়।

জবি প্রতিনিধি