Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে আবারও ইটভাটায় প্রশাসনের হানা! বন্ধ ও জরিমানা

গাংনীতে আবারও ইটভাটায় প্রশাসনের হানা! বন্ধ ও জরিমানা

  তরিকুল ইসলাম    ২০ ফেব্রুয়ারী, ২০২৫ ১৬:২২:০০নিউজটি দেখা হয়েছে মোট 64 বার

পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান ও শুকুরকান্দি এলাকায় তিন ফসলি জমিতে গড়ে ওঠা দুইটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে বন্ধ ঘোষণার পাশাপাশি ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারী) দুপুরে এ অভিযান পরিচালনা করে প্রশাসন।

এ সময় ছাতিয়ান গ্রামের সি বি এল ইটভাটার মালিক তারিকুল ইসলামকে এক লাখ টাকা ও শুকুরকান্দি এলকার জোয়ার্দার ভাটার মালিক মনিরুজ্জামানকে এক লাখ টাকা জরিমানা করা করা হয়। এছাড়াও ইটভাটা দুটি বন্ধ করেদেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর ৬ ধারা লংঘন করার অভিযোগে দুটি ইটভাটাতে অভিযান চালিয়ে বন্ধ ঘোষণা করা হয় এবং ২ লাখ টাকা পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন জানান, পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে জেলার সকল অবৈধ ইটভাটাতে অভিযান চালানো হবে।

এসময় উপস্থিত ছিলেন,মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নাসরিন সুলতানা। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগীতা করেন, গাংনী থানা পুলিশেরর একটি টিম।

উল্লেখ্য, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই জেলার তিনটি উপজেলায় প্রায় ১০৮ টি ইটভাটা গড়ে উঠেছে বলে জানান জেলা প্রশাসন।

তরিকুল ইসলাম