Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, তারা নিজেরাই স্লোগান দিয়েছে: প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, তারা নিজেরাই স্লোগান দিয়েছে: প্রধানমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ২৬ জুলাই, ২০২৪ ১৬:৩৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 29 বার

বক্তব্য বিকৃত করা হয়েছে দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীদের তিনি রাজাকার বলেননি; তারা (শিক্ষার্থীরা) নিজেরাই নিজেদের রাজাকার বলে স্লোগান দিয়েছে। আজ শুক্রবার (২৬ জুলাই) সকালে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি; আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে। তারা (শিক্ষার্থীরা) নিজেরাই নিজেদের রাজাকার বলে স্লোগান দিয়েছে।

শেখ হাসিনা বলেন, যারা এমন হামলার সঙ্গে জড়িত তারা দেশের আনাচে-কানাচে লুকিয়ে রয়েছে। তাদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করতে হবে। এজন্য দেশের জনগণের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত অতীতের মতোই অগ্নিসন্ত্রাস করেছে। এবার তারা আলাদা; তারা গান পাউডার ব্যবহার করেছে। দেশের বাইরে আন্দোলন ছড়িয়ে দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট ও মানুষের রুটি-রুজি বন্ধের পাঁয়তারা করছে তারা।

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে ক্ষতিগ্রস্ত রামপুরার বিটিভি ভবন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) নাশকতাকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত রাজধানীর মিরপুর ১০ নম্বর মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনলাইন ডেস্ক