রাজধানীতে অনাবিল পরিবহনের বাসে শনিবার রাত ৯টার সময় অবরোধকারীদের দেয়া আগুনে জব্বার (৩৫) নামে এক যাত্রী দগ্ধ হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জব্বার নারায়ণগঞ্জ যাওয়ার জন্য রাজধানীর রামপুরা থেকে অনাবিল পরিবহনের বাসে উঠেছিলেন। যাত্রাবাড়ীতে ওই বাসে রাত ৯টার সময় অগ্নিসংযোগ করেন অবরোধকারীরা।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, গায়ে আগুন লাগা অবস্থায় বাস থেকে নেমে আসার পর দগ্ধ জব্বারকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: ক্ষমতার লোভে দেশের সম্পদ তুলে দিতে রাজি নই: প্রধানমন্ত্রী...
ঢামেক হাসপাতাল পুলিশ ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ওই যুবকের দুই হাত, দুই পাসহ শরীরের কিছু অংশে দগ্ধ হয়েছে।
ফায়ার সার্ভিসের সদর দফতর থেকে জানানো হয়, রাত ৯টার সময় যাত্রাবাড়ী ফলপট্টির সামনে অনাবিল বাসে আগুন দেন অবরোধকারীরা। খবর পেয়ে পোস্তগোলা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































