নোয়াখালীর সদর উপজেলার বার্লিংটনের মোড়ের দক্ষিণে বসুন্ধরা কলোনীতে আজ সোমবার (২৯ জানুয়ারি) সকালে স্ত্রীকে গলা কেটে হত্যার পর ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক যুবক।
নিহতরা হলেন, মেহেদি হাসান শুভ (২২) ও তার স্ত্রী তামান্না ইসলাম (১৬)। তাদের বাড়ি উপজেলার দাদপুর এলাকায়।
ওই বাসার দোতলা থেকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেন। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুর রহমান রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে গিয়ে দেখা যায় বিছানায় মেহেদি হাসান শুভর ‘স্ত্রী’র গলা কাটা মরদেহ পড়ে আছে। আর ফ্যানের সঙ্গে ঝুলছে মেহেদি হাসান শুভর মরদেহ। নিহতরা সম্পর্কে খালাতো ভাইবোন।
আরও পড়ুন: নড়াইলে শীতের পিঠার ভ্রাম্যমাণ দোকানে ক্রেতাদের ভিড়...
ওসি আরও বলেন, কয়েক মাস আগে প্রেম করে বিয়ে করেন তারা। তারা ওই ভাড়া বাসায় বসবাস করছিলেন।
তবে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে পর সে স্বামী আত্মহত্যা করে। এ বিষয়ে তদন্ত অব্যাহত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।
নিজস্ব প্রতিবেদক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































