মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর বাজারে আজ শনিবার দুপুর ২টার সময় দুটি ইঞ্জিন চালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে লিটন মাহমুদ (৩৫) নামে একজন নিহত ও আহত হয়েছে অন্তত ১০ জন।
নিহত লিটন মাহমুদ মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামের নাসিম আলী ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লিটন ও তার সঙ্গীরা নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাই শেষে বাড়ি ফেরার পথে দুটি ইঞ্জিন চালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে লিটনসহ ১১ জন গুরুতর আহত হয়।
আরও পড়ুন: ইবিতে চোর সন্দেহে আটক-২...
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লিটন মাহমুদকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার (ওসি) শেখ কনি মিয়া জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































