মেহেরপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। আজ শনিবার সন্ধ্যার পরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামের আজগর আলী ছেলে ইব্রাহিম(১৫) ও অপর বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, মেহেরপুর কুষ্টিয়া সড়কে জোড়পুকুরিয়া নামক স্থানে শাফিন (১৯) নামের এক যুবক এপাসি ফোর ভি মোটরসাইকেল দ্রুতগতিতে চালিয়ে পার্শ্ববর্তী আরেকটি মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দিলে চালক শাফিন ও মোটরসাইকেলের পেছনে বসে থাকা আরোহী ইব্রাহিম রাস্তায় ছিটকে পড়ে এবং ইব্রাহিম মাথায় গুরুতর আঘাত পায়।
পরে স্থানীয়তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে সেখানে তার মৃত্যু হয়।
অপরদিকে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের মেহেরপুর শহরের উপকণ্ঠে ইম্প্যাক ফাউন্ডেশন এর কাছে রাস্তার উপর অজ্ঞাত একজন মহিলা লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের খবর দেন। পরে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ওই মহিলার লাশ উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিষয়টি জেনারেল হাসপাতালে নিয়ে আসে
। দ্রুতগামী কোন গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যাই। তবে কিসের সাথে এ দুর্ঘটনা ঘটেছে তা কেও নিশ্চিত করতে পারিনি। নিহত ওই মহিলার শরীরের বিভিন্ন অংশ থেতলানোর দাগ রয়েছে।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) আব্দুল করিম জানান, দুটি সড়ক দুর্ঘটনার ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































