Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 রামপুরায় ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

রামপুরায় ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

 অনলাইন ডেস্ক    ২৩ জুলাই, ২০২৩ ১৪:৩৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 13 বার

রাজধানী হাতিরঝিলে ওয়াবদা রোডে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলক গোমেজ (২১) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছে তার বন্ধু নয়ন (২২)।

এই দুর্ঘটনা ঘটে আজ রবিবার (২৩ জুলাই) ভোর তিন টার সময়।

গুরুতর আহত পুলক ও নয়নকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক পলকে মৃত্যু ঘোষণা করেন।

গাজীপুরের কালিগঞ্জের নাগরি গ্রামের বিপিন গমেজের ছেলে পুলক গোমেজ।

গুলশানের মার্টিন লুথার কলেজের উচ্চমাধ্যমিক এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন পুলক। এক ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি।

আরও পড়ুন: মেহেরপুরে পেন কালচারের মাধ্যমে মাছ চাষ কার্যক্রমের উদ্বোধন...

নিহত পুলকের ভগ্নিপতি রনি বলেন, রাতে বন্ধু নয়নের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন তারা দুই জন।

তিনি আরও বলেন,পুরান ঢাকায় বিরিয়ানি খাওয়ার জন্য দুই বন্ধু যান মোটরসাইকেল। সেখান থেকে খাবার খেয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। ছিটকে পড়ে তারা দুজনই গুরুতর আহত হন।

হাতিরঝিল থানার উপ- পরিদর্শক মো. মেহেদী হাসান বলেন, ওয়াবদা রোডের মুখে একটি ট্রাক তাদের কে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, খবর পেয়ে তাদের হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক পুলককে মৃত ঘোষণা করেন। আহত নয়ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

অনলাইন ডেস্ক