আসন্ন মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরের জেলা নির্বাচন অফিস মিলনায়তনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
মেহেরপুর জেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মোঃ ওয়ালি উল্লাহ এই নির্বাচনে প্রতীক বরাদ্দ দেন।
নির্বাচনে সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান (ঘোড়া), যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন (কাপ পিরিচ), আনারুল ইসলাম (মোটরসাইকেল) এবং মোঃ হাসেম আলী (আনারস) প্রতীক পেয়েছেন।
ভাইস-চেয়ারম্যান পদে মোহাম্মদ শাহিন (টিউবওয়েল) ও বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ আবুল হাসেম (চশমা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সামিউন বাশিরা পলি (হাঁস), বর্তমান ভারপ্রাপ্ত উপচেলা চেয়ারম্যান লতিফন নেছা লতা (বৈদ্যুতিক পাখা) ও রোমানা আহমেদ (কলস) প্রতীক পেয়েছেন।
এদিকে মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য কামরুল হাসান চাদুঁ (ঘোড়া), সাবেক ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু (আনারস), মাহবুবুর রহমান (মোটরসাইকেল) ও রফিকুল ইসলাম (কাপ পিরিচ) পেয়েছেন।
ভাইস-চেয়ারম্যান পদে মতিউর রহমান (চশমা) ও বিএম জাহিদ হাসান (টিউবওয়েল)। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে যুব মহিলা লীগের সভানেত্রী তকলিমা খাতুন (কলস) ও বর্তমান ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন (ফুটবল) প্রতীক পান।
আগামী ৮ মে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
নিজস্ব প্রতিবেদক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































