মেহেরপুর সদর উপজেলা আমদহ গ্রামের বড় মসজিদগামী রাস্তা নির্মাণের দাবিতে আজ বুধবার দুপুরের দিকে স্থানীয় একটি হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের রাজনৈতিক সদস্য আলমগীর হোসেন। জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম আলী।
মেহেরপুর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এ কে আজাদ ও মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন প্রমূখ।
আরো পড়ুন: পাবনায় ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা...
সংবাদ সম্মেলনের বক্তব্যে বলা হয়, মেহেরপুর সদর উপজেলা আমদহ গ্রামের বড় মসজিদের রাস্তাটি দিয়ে গ্রামের অধিকাংশ লোকজন চলাচল করে আর এই রাস্তাটিই দীর্ঘদিন যাবত অবহেলায় পড়ে আছে।
রাস্তাটি গ্রামের মুসল্লী শিক্ষার্থীসহ সকল শ্রেণী পেশার মানুষ যাওয়া-আসা করেন। কিন্তু বর্তমানে রাস্তাটি চলাচলের অনুউপযোগী হয়ে পড়েছে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে রাস্তাটি দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































