পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে আজ মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ১১টার সময় ৪ শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে উপহার হিসেবে চাল, মুড়ি, ছোলা, চিনি, ডাল, সেমাই, নুডলসসহ সর্বমোট ৩ লক্ষ ২০ হাজার টাকার ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান, (এসপিপি, এনডিসি, পিএসসি)।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান ও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আপনাদের জন্য এই ক্ষুদ্র উপহার। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক সাথে থাকবো এবং একে অপরকে সহায়তা করবো।
আরও পড়ুন: অফফর্ম সঙ্গী করে আইপিএল খেলতে চেন্নাইয়ের পথে মুস্তাফিজ...
তিনি আরও বলেন, আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে ভবিষ্যতেও এই ধরণের কার্যক্রমের ধারাবাহিকতা অব্যহত রাখতে পারি।

এছাড়াও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জোনের জোন অধিনায়ক লে. কর্নেল হাসনাত জুয়েল, (পিএসসি) ও সদর জোনের কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন ইজাজ আহমেদ সাজিন, সদর জোনে এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল, এবং খাগড়াছড়ি জোনের কিউএম ক্যাপ্টেন মাহফুজুল ইসলামসহ পদস্থ কর্মকর্তারা।
মোঃ আনোয়ার হোসেন জীবন






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































