আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ সাইফুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার কাঠগড়া বাঁশপট্টি এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
আশুলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী ইয়ানুস দেওয়ানের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার কাছে আমি অনুরোধ করবো জনগণের চাহিদা অনুযায়ী আপনি ঢাকা ১৯ আসনের মনোনয়নের কথা বিবেচনা করবেন। আমি শতভাগ বিশ্বাস করি আমাকে মনোনয়ন দিলে আমি নৌকাকে বিজয়ী করতে পারবো।’
আরও পড়ুন: ঢাকা ১৯ আসনে মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলামের উঠান বৈঠক...
এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, বিশেষ আলোচক ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ ভুইয়া সুমন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক আব্দুল কাদির দেওয়ান, সাংগঠনিক সম্পাদক ইউনুস পালোয়ান, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী ইমতিয়াজ উদ্দিন, ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মন্ডল,সাধারন সম্পাদক মতিউর রহমান মতিনসহ সহস্রাধিক নেতাকর্মী ও এলাকাবাসী।
জসিম উদ্দিন বিজয়,সাভার






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































