মেহেরপুরের গাংনীতে শ্যালো ইঞ্জিন চালিত মাটিবাহী ট্রলি গাড়ীর চাপায় বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেল ৪টার সময় সোহাগ হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত সোহাগ গাংনী পৌর এলাকার চৌগাছা গ্রামের ঘোনাপাড়ার গোলাম হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, সোহাগ একটি সজনে গাছের পাতা পাড়তে রাস্তা পার হচ্ছিল। এক পর্যায়ে পিছন দিক থেকে একটি দ্রুতগামী মাটি বহনকারি ট্রলি সোহাগকে চাপা দেয়। এতে মারাত্বক ভাবে হয় সে।
পথচারীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল মারুফ তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: সরকারি দপ্তরের নামে চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা আত্মসাৎ; ডিবির জালে ধরা ৪...
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, ট্রলি চাপায় এক শিশুর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ট্রলি চালককে আটকের চেষ্টা চলছে। নিহত শিশুর পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তরিকুল ইসলাম






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































