Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 গাংনীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

গাংনীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

  তরিকুল ইসলাম    ২৪ ফেব্রুয়ারী, ২০২৫ ১১:২২:০০নিউজটি দেখা হয়েছে মোট 43 বার

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে জাতীয় প্রথমিক শিক্ষা পদক প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে।

গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজ সোমবার (২৪ ফ্রেব্রয়ারী) সকাল ১০ টায় গাংনী মডেল সরকারি প্রথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

উপজেলা শিক্ষা অফিসার নাছির উদ্দিনের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

দুই দিন ব্যাপি ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগীতার উদ্বোধন অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তরিকুল ইসলাম