Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মজুরী বৈষম্যের শিকার হচ্ছে গাংনীর নারী শ্রমিকেরা

মজুরী বৈষম্যের শিকার হচ্ছে গাংনীর নারী শ্রমিকেরা

  তরিকুল ইসলাম    ৮ মার্চ, ২০২৫ ১৯:৪২:০০নিউজটি দেখা হয়েছে মোট 86 বার

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। মেহেরপুরের গাংনীতে আর্থ-সামাজিক উন্নয়নে নারীরা এগিয় গেলেও মজুরী বৈষম্যে আজও অবহেলিত তারা।

স্বাধীনতার ৫৪ বছরেও পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর নারী শ্রমিকরা তাদের অধিকার ও ন্যায্য মজুরী থেকে বঞ্চিত হচ্ছেন।এদিকে বেশ কিছু চাতাল বন্ধ হয়ে যাওয়া ও সরকার ইটভাটা বন্ধের সিদ্ধান্ত নেওয়ায় নারী শ্রমিকরা পড়েছে বিপাকে। আর মহিলা বিষয়ক কর্মকর্তা বলছেন নারী পুরুষের মজুরী বৈষম্য থাকা ঠিক না।বৈষম্য দুরী করণে কাজ করছেন তারা।

ইটভাটায় পুরুষের সাথে সমান কাজ করেন নারী শ্রমিকরা। কিন্তু মজুরী হিসেবে পুরুষের চেয়ে কম টাকা পান নারী শ্রমিকরা। একজন নারী পান ৩০০ টাকা। পুরুষেরর সঙ্গে কাঁধেকাঁধ মিলিয়ে দিনভর শ্রম দিলেও পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে প্রান্তিক এসব নারীর। সন্তানদের পড়ালেখা অভাব-অনটন ও পরিবারের হাল ধরতেই তাঁরা বাধ্য হয়ে নারী শ্রমিকরা ইটভাটা,চাতাল ইমারত নিমার্ন কাজ করে থাকেন। ইটভাটায় কাজ করে কোন রকম সংসার চললেও তা বন্ধের উদ্দ্যোগ নিয়েছে সরকার। তাই কাজ নিয় চিন্তায় পড়েছে গাংনীর নারী শ্রমিকরা। তাঁদের মজুরী দিয় পরিবারের মৌলিক চাহিদা ঠিকমতো মিটছে না। সন্তানদের অর্থের অভাবে পড়ালেখা করাতে পারছন না। তাদের সুদুর ভবিষ্যৎ গড়ার স্বপ দেখলেও মজুরী বৈষম্যের কারণে তা পারছেন না।

ইট ভাটায় কাজ করতে আসা মোছা: আফরোজা খাতুন নামের একজন নারী শ্রমিক জানান, খোলা ঝাড়ু দেয়া,কাঁচা ইট খেপানো সহ বিভিন্ন কাজ করে থাকি। আমাদের দৈনিক মজুরী দেয় ২৫০ থেকে ৩০০ টাকা। আমাদের থেকে সব সময় পুরুষেরা বেশি মজুরী পায়, তবে কাজ একই রকম। আমাদের এই মজুরী দিয়ে সংসার চালানো ছেলে মেয়েদের লেখাপড়া সহ সবকিছু কষ্ট হয়ে পড়ে।

তিনি আরও জানান, আমরা সকাল ইট ভাটায় সকাল সাতটা থেকে বেলা দুইটা পর্যন্ত কাজ করি। আমরা অনেক পরিশ্রম করি কিন্তু আমরা ন্যায্য মূল্য পাইনা।

শাহেদা খাতুন নামের আরেকজন নারী শ্রমিক জানান, ভোরে উঠে রান্নার কাজ শেষ করে ইটভাটায় আসতে হয়। আর বাড়ি ফিরে আসি দুপুরে। তবুও এখানকার আয় দিয়ে সংসার চলে না। অনেক অসহায় মানুষ ইটভাটায় কাজকর্ম করে খাই। এখন শুনছি ইটভাটা বন্ধ হয়ে যাবে। এগুলো বন্ধ হয়ে গেলে আমরা খুব অসহায় পড়বো। তাই আমাদের দাবি ইটভাটা চালু রাখা হোক। আর আমাদের মজুরিও বৃদ্ধি করা হোক।

মিজানুর রহমান নামের একজন শ্রমিক জানান, আমরা ইট কাটি হাজারে ৮০০ টাকা। আমাদের ইট কাটার উপর নির্ভর করবে দৈনিক কত টাকা মজুরী হয়। আমাদের দৈনিক ৭০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত মজুরি হয়। তবে নারী শ্রমিকদের মজুরিটা একেবারেই কম হয়ে যায়।

গাংনী মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা খাতুন বলেন, নারী পুরুষের মজুরী বৈষম্য থাকা ঠিক না। বৈষম্য দুরী করণে আমরা কাজ করছি।তাছাড়া আমরা নারীদের প্রতিটা অধিকার নিয়েই কাজ করছি।

তরিকুল ইসলাম