Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 আত্মসমর্পণের পর দণ্ডিত হেলেনা জাহাঙ্গীর কারাগারে

আত্মসমর্পণের পর দণ্ডিত হেলেনা জাহাঙ্গীর কারাগারে

 অনলাইন ডেস্ক    ২ নভেম্বার, ২০২৩ ১৬:৫৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 26 বার

ঢাকার পল্লবী থানায় করা এক প্রতারণা মামলায় দুই বছরের দণ্ডিত জয়যাত্রা টিভির চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীরের জামিন নামঞ্জুর করে আজ আত্মসমর্পণের পর ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ২০ মার্চ হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের বিরুদ্ধে দুই বছর করে কারাদণ্ডের আদেশ দেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেকের দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে তাদের আরও দুই মাসের সাজা দেওয়া হয়।

তবে রায়ের দিন উপস্থিত না থাকায় আদালত জয়যাত্রা টিভির চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আরও পড়ুন: গাংনীতে মেঘলা সহ বিএনপির চার নেতাকর্মী আটক...

পল্লবী থানায় সাংবাদিক আব্দুর রহমান তুহিন বাদী হয়ে ২০২১ সালের ২ আগস্ট রাতে একটি প্রতারণার মামলা করেন। মামলায় অভিযোগ করা হয় জয়যাত্রা টিভির চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের বিরুদ্ধে।

তদন্ত শেষে ২০২১ সালের ২৯ ডিসেম্বর হেলেনা জাহাঙ্গীরসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইড) পরিদর্শক শাহিনুর ইসলাম চার্জশিট দাখিল করেন।

আদালত আসামিদের বিরুদ্ধে ২০২২ সালের ১৮ এপ্রিল অভিযোগ গঠন করেন। বিচার চলাকালীন ২৬ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

অনলাইন ডেস্ক