দেশের কয়েক জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। যা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি কিছু কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাসে মিলেছে।
পূর্বাভাসে বলা হয়, আজ বৃহস্পতিবার (২৩ মে) সকাল ৯টার সময় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
তাপপ্রবাহ: গোপালগঞ্জ, মাদারীপুর, সিলেট, রাঙ্গামাটি, চট্রগ্রাম, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, বান্দারবান, খুলনা, সাতক্ষীরা, মংলা, চুয়াডাঙ্গা, খেপুপাড়া এবং ভোলা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
আরও পড়ুন: এমপি আনার খুন: ফেসবুকে মেয়ে ডরিনের পোস্ট...
সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বৃদ্ধি পেতে পারে।
আগামী শুক্রবারের (২৪ মে) পূর্বাভাস বলছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































