প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য এবং কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ বুধবার (২২ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ কথা জানানো হয়।
শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন: বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ পরিচালনা করবেন বাংলাদেশের শরফুদ্দৌলা...
প্রসঙ্গত, গত ১১ মে চিকিৎসা নিতে ভারতে গিয়ে নিখোঁজ হন এমপি আনোয়ারুল আজিম। আজ সকালে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধাননগরের নিউটাউন এলাকায় সঞ্জিভা গার্ডেন থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
অনলাইন ডেস্ক






































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































32.jpg)
































