Deprecated: Creation of dynamic property my_class::$con1 is deprecated in /home/soykot_360/saddam-hossien/newsbangladesh64.com/config/my_class_for_web.php on line 18 মেহেরপুরে ডাকাতির ঘটনায় পাঁচ যুবক গ্রেফতার

মেহেরপুরে ডাকাতির ঘটনায় পাঁচ যুবক গ্রেফতার

  তরিকুল ইসলাম    ৬ আগষ্ট, ২০২৫ ১৯:৩২:০০নিউজটি দেখা হয়েছে মোট 67 বার

মেহেরপুরের গাংনী উপজেলার থানার পাশে ধানখোলা সড়কে গণডাকাতির ঘটনায় পাঁচ যুবককে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে গাংনী থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজন সন্দেহভাজন ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করে।

বুধবার(৬ আগষ্ট) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল।

গ্রেফতারকৃতরা হলেন, গাংনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মাঠপাড়ার কালাম আলীর ছেলে কামরুজ্জামান শিহাব ওরফে কাবীরুল (২৮), মাসুদ রানার ছেলে শাকিব আলী (২৫), মোকাদ্দেস ওরফে মোকা এর ছেলে মুরসালিন (৩৩) ও মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের আজাদ আলীর ছেলে মিকাইল (১৯) ও একই গ্রামের মীরপাড়ার ওসমান আলী মীর এর ছেলে জাহিদ হোসেন (২১)।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, গতকাল মঙ্গলবার রাত আনুমানিক দশটার দিকে ধানখোলা সড়কে ডাকাতির ঘটনা ঘটে।ঘটনার পরপরই পুলিশ মাঠে নামে। রাতে উপজেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।ছিনতাইয়ের মামলা দিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল রাত ৯ টার সময় গাংনীর ধানখোলা রাস্তার বিল্লালের নাসারি এর সামনে ৭/৮ জন ডাকাত সদস্য দেশীয় অস্ত্র নিয়ে ০৩ টি ককটেল ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এসময় ২০/২৫ জন ব্যক্তির নিকট থেকে আনুমানিক ৭০ হাজার থেকে ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এছাড়া গত দেড় মাসে একই স্থানে ডাকাটির ঘটনা ঘটেছিলো।

তরিকুল ইসলাম